বাংলাদেশ-ভারত কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের যৌথসভা অনুষ্ঠিত
লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দরে বাংলাদেশ-ভারত কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল দুই ঘণ্টাব্যাপী সভা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনায় উভয় দেশের কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা সভায় একমত হয়। বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুলের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশন কাস্টমের সুপার বিদ্যুৎ ঠিকাদার, তপন মণ্ডল ও শরবিন্দু বিশ্বাস, রপ্তানিকারক ব্যবসায়ী ইদু সওদাগর, উত্তম সরকার, ভাটু দেব, সম্রাট রায়, বিকাশ রায় ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ এবং বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার, বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত, কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা অচিন্ত কুমার ঝাঁ, আপেল মাহমুদ, ব্যবসায়ী রেজওয়ান হোসেন, জাহিদুর রহমান মুক্তা, নুরুজ্জামান এবং স্থলবন্দর শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম সরদার, ট্রাকচালক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।
সভায় উভয় দেশের কর্তৃপক্ষ, ব্যবসায়ীরা করোনা ভাইরাস পরিস্থিতিতে পণ্যবাহী গাড়ি সকাল ৭টা থেকে দুপুর ২টার মধ্যে আনা-নেয়া করা, যত দ্রুত সম্ভব ভারতীয় গাড়িসমূহ মালামাল খালাস করে ফিরে যাওয়া, গাড়িচালকদের মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার, শুকনা খাদ্য নিয়ে গাড়িতে অবস্থান করা, তাৎক্ষণিক যোগাযোগ বৃদ্ধি, বাংলাদেশি ব্যবসায়ীদের দায়িত্বপূর্ণভাবে গাড়ি লোড-আনলোড করার ব্যাপারে সকলে একমত হয়।
আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমীন বাবুল বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশনে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখতে উভয় দেশের কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীরা যৌথসভায় একমত হন।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied