গাজীপুরে রাস্তার পাশে ফেলে যাওয়া ওয়্যারড্রবে মিলল নারীর লাশ
গাজীপুরের সদর উপজেলার বি কে বাড়ী এলাকায় মনিপুর মির্জাপুর রাস্তার পাশে গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওয়্যারড্রবের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাবিনা আক্তার নামে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। সাবিনা আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ধরারপাড় গ্রামের আয়নল হকের মেয়ে। সাবিনা গাজীপুরের বাসন সড়কের নাওজোর এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।
এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়্যারড্রব দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়্যারড্রব খুলে ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
জামান / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান