দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
কক্সবাজারের উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা হলেন সাব মাঝি মৌলভী মো. ইউনুস (৪০) ও আনোয়ার হোসেন। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বালুখালী ১৩নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত দুই রোহিঙ্গা নেতা ১৩নং ক্যাম্পের বাসিন্দা।
ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে এসব ঘটনা ঘটছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা মাদক পাচার, অস্ত্র পাচারে বাধাপ্রাপ্ত হওয়ায় রোহিঙ্গা মাঝিদের টার্গেট করে তাদের হত্যা করছে। এ ঘটনায় পুলিশ কাজ করছে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আরেকজন হাসপাতালে মারা গেছেন। রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এমএসএম / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান