বাঘায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ আটক ৩
রাজশাহীর বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের দিকনির্দেশনায় তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী ও দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) রাতে বাঘা থানার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ গ্রামস্থ রেশম বোর্ডের সামনে (উত্তর পার্শ্বে) পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে বাঘা থানার মাদক তালিকাভুক্ত আসামি মো. শরিফ (২৫), পিতা- মো. জহুরুল ইসলাম, গ্রাম- ভানুকর (মীরগঞ্জ), উপজেলা/থানা- বাঘা, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে তার হেফজাত হতে ১২.২৫ গ্রাম হেরোইনসদৃশ্য পাউডার, ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
পৃথক অভিযানে থানা পুলিশ কর্তৃক একই রাতের অনুমান ৮:৩০ ঘটিকার সময় বাঘা থানাধীন হাবাসপুর গ্রামস্থ জনৈক শ্রী কেরু মণ্ডলের জমির পার্শ্বে পাকা রাস্তার ওপর দস্যুবৃত্তির ঘটনা সংঘটিত হলে ভিকটিম থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে বাঘা থানার মামলা নং- ১৪, তাং- ১৬/১০/২০২২ খ্রিঃ, ধারা- ৩৯৪ পেনাল কোড রুজু করা হয়। অজ্ঞাতনামা আসামিদ্বয়কে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত মো. সোহেল রানা (২৩), পিতা মো. আতাউর রহমান, সাং- সর্দ সাদিপুর, বর্তমানে হলিদাগাছী আবাসন (গুচ্ছগ্রাম), থানা চারঘাট, জেলা রাজশাহী, হেলাল সরকার (২৫), পিতা মো. আব্দুল কুদ্দুস, সাং বড় বাড়িয়া (বেলতলী), চারঘাট এলাকা হতে তাদের আটক করে বাঘা থানায় নিয়ে আসা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত ২ জন ছিনতাইকারী মো. সোহেল রানা হলিদাগাছী আবাসন (গুচ্ছগ্রাম), থানা- চারঘাট ২নং হেলাল সরকার খেরুর মোড় (আসমত কবিরাজের বাড়ির পার্শ্বে), থানা বাঘা হতে গ্রেফতার করে ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. শরিফকে হেরোইন ও ইয়াবাসহ আটক করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ১৬ অক্টোবর আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ
মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি
তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত
Link Copied