ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সোনাগাজীর আলোচিত নুসরাত হত্যা ইস্যু নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ৩:৮
ফেনীর আলোচিত সোনাগাজীর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি ইস্যু নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে নুসরাতের পরিবার ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির পরিবার-পরিজনরা। রোববার (১৬ অক্টোবর) সকালে নুসরাতের পরিবার ও দুপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির পরিবার-পরিজনরা এ কর্মসূচি পালন করেন।
 
সকালে শহরের প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নুসরাতের পরিবার অভিযোগ করে, নুসরাতের হত্যা ভিন্নভাবে উপস্থাপন করতে মরিয়া হয়ে উঠেছে একটি পক্ষ। তারা সোস্যাল মিডিয়াসহ নানাভাবে তাদের জড়িয়ে হয়রানি ও গুজব ছড়াচ্ছে। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সকল তথ্যপ্রমাণ সহকারে আদালত মামলার রায় ঘোষণা করে। ওই রায়কে তারা প্রশ্নবিদ্ধ করছে। তাই এ নিয়ে  তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
 
অন্যদিকে, দুপুরের দিকে প্রেসক্লাব প্রাঙ্গণে নুসরাত হত্যা মামলা পুনঃতদন্তের দাবিতে মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসাবির পরিবার ও তাদের স্বজনরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন এবং মানববন্ধন করেছেন।
 
মানববন্ধনে তারা জানান, নুসরাত জাহান রাফি আত্মহত্যা করেছেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীসহ একটি মহল ঘটনাটিকে হত্যার নাটক সাজিয়ে ১৬ জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাদের ফাঁসিয়েছে। তাই মামলার আসামিদের বিরুদ্ধে ফাঁসির রায় বাতিল করে ঘটনা পুনঃতদন্তের দাবি তোলেন তারা।
 
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ এপ্রিল মাদ্রাসা থেকে নুসরাত জাহান রাফিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১০ এপ্রিল রাতে নুসরাত মারা যান। ওই ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল সোনাগাজী থানায় মামলা করলেও পরে সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। ঘটনায় একই বছরের ২৪ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেয়।

এমএসএম / জামান

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন