ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাবনায় দুটি বিরিয়ানি হাউজে হামলা, মালিকসহ আহত ৫


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ৩:২৭

মোবাইলের ব্যাটারিকে কেন্দ্র করে পাবনার মধ্য শহরে অবস্থিত দুটি বিরিয়ানি হাউজে হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পাবনা বিরিয়ানি হাউজ ও রাজ বিরিয়ানি হাউজে দফায় দফায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে মুহূর্তে মধ্যে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। ভীতসন্ত্রস্ত লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। হামলায় বিরিয়ানি হাউজের মালিকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে শহরের ইন্দিরা মোড়ে পাবনা বিরিয়ানি হাউজ ও রাত সাড়ে ৯টার দিকে প্যারাডাইজের দক্ষিণ পাশে অবস্থিত রাজ বিরিয়ানি হাউজে এই তাণ্ডব চালানো হয়। 

আহতরা হলেন- দুটি বিরিয়ানি হাউজের মালিক বকুল হোসেন (৩৮), দোকানের কর্মচারী রাহাত (১৩), ফয়সাল (১৭), মমিনুল, নয়ন ও এক কাস্টমার।

আহত মালিক ও কর্মাচারীরা জানান, পাশের শাহ আলম মার্কেটের নওশের ইলেকট্রনিক্স থেকে মোবাইল চার্জার ক্রয় করেন পাবনা বিরিয়ানি হাউজের কর্মচারী বাদল। দুদিন পর চার্জারটি নষ্ট হওয়ায় নওশের ইলেকট্রনিক্সের মালিক নওশেরের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে নওশের ১৫-২০ জন লোক নিয়ে রাত সাড়ে ৮টার দিকে প্রথমে পাবনা বিরিয়ানি হাউজে হামলা ও ভাঙচুর চালায়।

তারা আরো জানান, এ ঘটনায় বিরিয়ানি হাউজের মালিক বকুল বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন। বকুলের আরেক রেস্টুরেন্ট রূপকথা রোডের রাজ বিরানি হাউজের দ্বিতীয় তলায় এই সমঝোতা বৈঠক চলছিল। বৈঠক চলাকালে রাত সাড়ে ৯টার দিকে নওশেশের  লোকজন পাবনা বিরিয়ানি হাউজ ও রাজ বিরিয়ানি হাউজে হামলা ও ভাংচুর চালায়। এ সময় আক্রমণকারীদের বাধা দিলে রেস্টুরেন্টের মালিক ও কর্মচারীদের পিটিয়ে আহত করে। 

এ ব্যাপারে নওশের ইলেকট্রনিক্সের মালিক বকুল হোসেন বলেন, কিছু উচ্ছৃঙ্খল ছেলে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই।

এ ঘটনায় ইন্দিরা মোড় ও রূপকথা রোডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন এদিক-ওদিকে ছোটাছুটি করেন। মুহূর্তেই দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পাবনা সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মোবাইলের চার্জার কেনার তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ উভয়পক্ষকে নিবৃত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কোনো পক্ষ থেকেই অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন