রাত পোহলে চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন, ব্যস্ত প্রার্থীরা
রাত পোহালে চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন। জেলা পরিষদ নির্বাচনে এবার ৭টি পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর শেষ সময়ে নির্বাচন উপলক্ষে প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে তারা সকলেই যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আগামীকাল সোমবার (১৭ াক্টোবর) ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মাহফুজুর রহমান মনজু। তার প্রতীক মোটরসাইকেল। স্বতন্ত্র প্রার্থী আরেফিন আলম রঞ্জুর প্রতীক ঘোড়া। ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আব্দুস সালামের প্রতীক চশমা।
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ১নং ওয়ার্ডের (চুয়াডাঙ্গা সদর) প্রার্থী চুয়াডাঙ্গা শহরের পুরাতন হাসপাতালপাড়ার শহিদুল ইসলাম। তার প্রতীক তালা। নীলমনিগঞ্জ গ্রামের মাফলুকাতুর রহমানের প্রতীক হাতি। শ্রীকোল গ্রামের জহুরুল ইসলামের প্রতীক বৈদ্যুতিক পাখা। ধুতুরহাটের আব্দুর রউফের প্রতীক টিউবওয়েল। রেলপাড়ার মিরাজুল ইসলাম কাবার প্রতীক উটপাখি।
২নং ওয়ার্ডের (আলমডাঙ্গা উপজেলা) সদস্য পদে প্রার্থী মুন্সিগঞ্জের খলিলুর রহমান। তার প্রতীক বৈদ্যুতিক পাখা। আলমডাঙ্গার বলেশ্বরপুরের আলতাব হোসেনের প্রতীক হাতি। বৈদ্যনাথপুরের মিজানুর রহমানের প্রতীক টিউবওয়েল। পোয়ামারী গ্রামের মজনু রহমানের প্রতীক তালা। এরশাদপুরের মোল্লা জাফর উল্লাহর প্রতীক ঘুড়ি। মধুপুরের তপন কুমার বিশ্বাসের প্রতীক উটপাখি। খাসকররার এএইচএম মেয়াজ্জেমের প্রতীক অটোরিক্সা।
৩নং ওয়ার্ডে (দামুড়হুদা উপজেলা) সদস্য পদে প্রার্থী সাড়াবাড়িয়া গ্রামের অ্যাড. সিরাজুল ইসলাম। তার প্রতীক বৈদ্যুতিক পাখা। দশমী গ্রামের শফিউল কবিরের প্রতীক টিউবওয়েল। হরিশচন্দ্রপুরের লস্কর আলীর প্রতীক তালা।
৪নং ওয়ার্ডে সদস্য পদে (জীবননগর উপজেলা) প্রার্থী গঙ্গাদাসপুরের মোসাবুল ইসলাম লিটনের প্রতীক হাতি। জীবননগরের আলীপুরের মিতা খাতুনের প্রতীক টিউবওয়েল। হাসাদহ গ্রামের কবির আহম্মদের প্রতীক তালা।
সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ডের (চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা) প্রার্থী আলমডাঙ্গার বগাদী গ্রামের কাজল রেখার প্রতীক বই। শিবপুর গ্রামের মনিরা খাতুনের প্রতীক ফুটবল। এরশাদপুরের সামশাদের প্রতীক হরিণ। জাহাপুরের বিথী খাতুনের প্রতীক টেবিল ঘড়ি। বোয়ালিয়া গ্রামের হাছিনা খাতুনের প্রতীক মাইক।
সংরক্ষিত সদস্য পদে ২নং ওয়ার্ডের (দামুড়হুদা ও জীবননগর) প্রার্থী জীবননগরের শিরিনা পারভিনের প্রতীক হরিণ। জীবননগরের কহিনুর বেগমের প্রতীক বই। জীবননগরের সোনদাহ গ্রামের নাহার বানুর প্রতীক ফুটবল। দামুড়হুদার দলিয়ারপুর গ্রামের আদুরী খাতুনের প্রতীক দোয়াত কলম।
১৭ অক্টোবর (সোমবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে একজন, সদস্য পদে চারজন এবং সংরক্ষিত সদস্য (মহিলা) পদে দুজন নির্বাচিত হবেন। স্থানীয় সরকারের পৌরসভার মেয়র-কাউন্সিলরবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদ্বয় এবং ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ নির্বাচিত ৫৬৫ জন জনপ্রতিনিধি ভোট প্রদান করবেন।
সদর উপজেলায় ১১৯ ভোট, আলমডাঙ্গা উপজেলায় ২১১ ভোট, দামুড়হুদা উপজেলায় ১১৮ ভোট এবং জীবননগর উপজেলায় ১১৭ ভোট রয়েছে।
চারটি ভোটকেন্দ্র হলো- চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ও জীবননগর থানা মডেল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied