ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

তারাগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১৬-১০-২০২২ বিকাল ৫:২০

‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন‘ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে বিশ্ব খাদ্য দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে তারাগঞ্জ উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর। রোববার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে র‌্যালি ও পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিছুর রহমান লিটন, চেয়ারম্যান উপজেলা পরিষদ তারাগঞ্জ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বাইজিদ বোস্তামি, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, সাবিনা ইয়াসমিন. মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, সুশান্ত কুমার রায়, অফিসার ইনচার্জ তারাগঞ্জ থানা, নীলরতন দেব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উর্মি তাবাসসুম, উপজেলা কৃষি কর্মকর্তা, ফরহাদ নোমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কামরুন নাহার বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা, রইস উদ্দিন আহমেদ, উপজেলা খাদ্য কর্মকর্তাসহ তারাগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং অন্য ব্যক্তিবর্গ।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক