ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মাগুরায় পুলিশের বিশেষ অভিযান, ৮৮ মোটরসাইকেল আটক


দিপল ঘোষ, মাগুরা photo দিপল ঘোষ, মাগুরা
প্রকাশিত: ১৭-১০-২০২২ দুপুর ১:১৯

সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা জেলা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন ৮৮টি মোটরসাইকেল আটক করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) জেলা পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজ-এর নির্দেশে জেলা পুলিশের সকল থানা ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

রোববার (১৬ অক্টোবর) জেলা পুলিশের ফেসবুক পেজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযান চলাকালে ৩ বছরের সাজা ওয়ারেন্টসহ মোট ১৯টি ওয়ারেন্ট তামিল হয়। এ সময় জেলাব্যাপী অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে সর্বমোট ৮৮টি মোটরসাইকেল আটক করা হয় ও ১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করা হয়।

এছাড়াও উক্ত অভিযানে ১৫০টি সড়কি, ১০টি বল্লম, ২০টি ঢাল, ৫টি রামদা, ১৩ পিস ইয়াবা ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। উক্ত অভিযানে ৬ জন গ্রেফতারসহ ১১টি নন এফআইআর প্রসিকিউশন, ৮২টি লাইনেন্সকৃত পাবলিক বন্দুক চেকিং, ১৮৩ জন অপরিচিত ও সন্ধিগ্ধ ব্যক্তিদের বিরুদ্ধে বি রোল ইস্যু করা হয়।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা