আমন চাষে ব্যস্ত কৃষক, ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কা
ভোলার তজুমদ্দিন উপজেলার আমন ধান চাষে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা। বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের সমারোহ। এ যেন বসন্ত বাতাসে আমন ধানের সবুজ ঢেউ কৃষকদের মন ভরিয়ে দিচ্ছে। ঢেউয়ের মতো খেলে যাচ্ছে ধান গাছের সবুজ পাতা ও কাঁচা শীষ। কয়েক দিনের মধ্যেই শীষে দুধ-দানা গঠন শুরু হবে। আর এমন সবুজ সমুদ্রের ঢেউয়ে দুলে উঠছে প্রকৃতি। রোপা আমন ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।
ধানের কাঁচা শীষ দেখে আনন্দে বুক ভরে ওঠে কৃষকের মন। তবে কৃষি বিভাগের দাবি, অনুকূল আবহাওয়া, কৃষকের নিবিড় পরিচর্যা, যথাসময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে এবার আমনের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।
উপজেলার চাঁদপুর গ্রামের কৃষক আজাদ জানান, এবারে চারা রোপণের সময় আমাদের প্রাকৃতিকভাবে কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। এবার আমাদের এলাকায় বন্যার কোনো সম্ভাবনা নেই। তবে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আশানুুরূপ ফলন ঘরে তোলা সম্ভব।
কদিন পরেই ধানের সবুজ চারা এবং কাঁচা শীষ হলুদ বর্ণ ধারণ করবে। এরপর সোনালি ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ। সোনালি ধানে ভরে উঠবে কৃষাণির শূন্য গোলা। আমন মৌসুমকে ঘিরেই এমন স্বপ্ন দেখছেন এ অঞ্চলের কৃষকরা।
তবে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে বিগত বছরের তুলনায় এবার তারা ভালো ফলন ঘরে তুলতে পারবেন। ধানক্ষেতে দুই দফায় সার-কীটনাশক প্রয়োগ করা হয়েছে। ধান গাছের চেহারা দেখে বোঝা যাচ্ছে এবার ভালো ফলন পাওয়া যেতে পারে। সরকার যদি ধানের ন্যায্য দাম দেয় তাহলে লাভবান হবেন কৃষকরা।
তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার পাশাপাশি কৃষকরা আমন ধানে লাভবান হবেন। এ বছর তজুমদ্দিন উপজেলার ৫টি ইউনিয়নে ১১ হাজার ৮২৩ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে লক্ষ্যে কৃষি বিভাগ চাষিদের সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
Link Copied