জামালপুর জেলা পরিষদ নির্বাচন : খোরশেদ ভিপি পুনরায় সদস্য নির্বাচিত
জামালপুর জেলা পরিষদ নির্বাচন সোমবার (১৭ অক্টোবর) পরিচ্ছন্ন পরিবেশে সরিষাবাড়ী উপজেলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে সিংহভাগ ভোট পেয়ে সহ-অধ্যাপক খোরশেদ আলম ভিপি পুনরায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, নির্বাচন কমিশন ষোঘিত জেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে ১৭ অক্টোবর জামালপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্ধারিত তারিখ ও সময়ে উপজেলা কমপ্লেক্স হলরুম ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে যথাসময়ে সম্পন্ন হয়। ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ফলাফল ষোষণা করেন।
পরিচ্ছন্ন পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে ষোষিত ফলাফলে সাবেক জেলা পারিষদ সদস্য ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সস্পাদক খোরশেদ আলম ভিপি উটপাখি প্রতীকে ৭৫ ভোট পেয়ে পুনরায় জয়ের ধারা অব্যাহত রাখেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গণি তালা প্রতীকে ৪৩ ভোট পেয়ে বিজিত হন। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনী ছিল প্রশংসিত।
ফলাফল ঘোষণার পর পৌর কাউন্সিলর মুকুল ও সুরুজের নেতৃত্বে পৃথক বিশাল বিজয় মিছিল বের করা হয়। তাছাড়া খোরশেদ ভিপির সমর্থক ও সুভানুধ্যায়ীদের মাঝেও বইছে বিজয়ের আনন্দ উল্লাস। সরিষাবাড়ী আসনে মোট ভাটার ছিলেন ১২০ জন। শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সাধারণ মানুষ ও সচেতন মহলের ধারণা, আগামী নির্বচনগুলো এমন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হলে নির্বাচন কমিশনের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied