সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে স্বতন্ত্র প্রার্থীর জয়
জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. চন্দন খান। তিনি মোট ৮১ ভোটের মধ্যে ২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফেরদৌসুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. এনামুল হক ২৬টি করে ভোট পেয়েছেন। ১ নম্বর ওয়ার্ডের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব ফলাফল ঘোষণা করেন।
অপরদিকে ২নং ওয়ার্ড মধ্যনগর উপজেলায় দুইজন প্রার্থী সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ পরিতোষ সরকার হাতি প্রতীকে পেয়েছেন ২৪ ভোট এবং বিজয়ী প্রার্থী আব্দুস সালাম ২৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ২নং ওয়ার্ডের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলার রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর চন্দন কুমার বণিক এ ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied