গাজীপুরে মাদক ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশের মতবিনিময়
গাজীপুর মহানগরীর ২৭ নং ওয়ার্ডে শনিবার বিকেলে মাদক ও সন্ত্রাসবাদ নির্মূলে কাউন্সিলর ও স্থানীয় এলাকাবাসীর সাথে গাজীপুর মহানগর পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলর আলহাজ্ব মোঃ জাবেদ আলী (জবে)’র সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর মেট্রো সদর থানা অফিসার্স ইনচার্জ মোঃ জিয়াউল ইসলাম।
এ ছাড়া সভায় আরো বক্তব্য রাখেন- ২৭ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আব্দুস সাত্তার মন্ডল ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রিফাত, কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আবেদ আলী আবে ও মোঃ ফারুক হোসেন, সমাজসেবক মোঃ জাহাঙ্গীর মোল্লা, জসিম উদ্দিন ও চানমিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় কাউন্সিলর জাবেদ আলী বলেন- নিজ এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে এলাকাবাসীকে নিয়ে কমিউনিটি পুলিশ গঠনের মাধ্যমে কাজ করে যাচিছ। চিহ্নিত মাদক ব্যাবসায়ীদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন মাদক নির্মূলে কাজ করতে গিয়ে তার নিজ পুত্রকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে একটি মাদক ব্যবসায়ী চক্র। তবুও আমি নিজ এলাকা মাদক ও সন্ত্রাস মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করে যাব।
মাদক ও সন্ত্রাস নির্মূলে গাজীপুর সদর মেট্রো থানার অফিসার্স ইনচার্জ জিয়াউল ইসলাম বলেন- মাদক সন্ত্রাস নির্মূলে থানা পুলিশকে অবশ্যই সহযোগিতা করতে হবে। অন্যথায় আপনাদের এলাকাকে কখনোই সন্ত্রাস, মাদক ও ইফটিজিং মুক্ত করা সম্ভব হবে না। আমরা চাই, দেশের প্রতিটি অঞ্চল হবে সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও ইফটিজিং মুক্ত। এখানে ছেলে-বুড়ো থেকে সকল বয়সের মানুষ নিজের ইচ্ছা স্বাধীনমতো বসবাস করবে। তিনি সকলকে অন্যায় অপরাধ দেখা মাত্র পুলিশের সহযোগিতা নেয়ার অনুরোধ করে বলেন, পুলিশ জনগনের বন্ধু ছিল আছে এবং থাকবে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied