শরণখোলায় জেলা পরিষদ নির্বাচনে সুমন বেসরকারিভাবে নির্বাচিত
বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড শরণখোলা থেকে বেসরকারীভাবে তালুকদার হুমায়ুন করিম সুমন নির্বাচিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকী বেলা আড়াইটার দিকে এ ফলাফল ঘোষনা করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়নে মোট ৫৩ জন ভোটার ও দুজন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন। তারা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হুমায়ুন করিম সুমন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আমাল উদ্দিনের জামাতা আজিজুল ইসলাম সবুজ। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার ৫৩ জন জন প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রদান করেন। ভোট গ্রহণের ফলাফলে হুমায়ুন করিম সুমন ৩৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আজিজুল ইসলাম সবুজ পেয়েছেন ২০ ভোট।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকী বলেন, ইভিএমে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
এমএসএম / এমএসএম
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি