রাজশাহী জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলেন মহিদুল ইসলাম
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাঘা ০৯ নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছেন উপজেলা জাতীয় পার্টির সাবেক ও বাঘা রিপোটার্স ক্লাব এর সভাপতি মোঃ মহিদুল ইসলাম।
সোমবার (১৭ অক্টোবর) বাঘা উপজেলা পরিষদ চত্বরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে কঠোর নিরাপত্তা বেষ্টনির ভিতর দিয়ে ইভিএম ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বাঘা উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ছিল ১২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯২ জন ও মহিলা ভোটারের সংখ্যা ২৮ জন। নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ ভোট গ্রহন শেষ হয়।
এ নির্বাচনে (বাঘা উপজেলা) ০৯ নং সদস্য পদে মোঃ মহিদুল ইসলাম ( তালা প্রতীকে) ৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মতিন মতি ( উট পাখি প্রতীক) ৪৩ ভোট পেয়েছেন।
এদিকে বাঘা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মহিদুল ইসলাম এর বিজয়ে গোটা উপজেলা ব্যাপি আনন্দ- উল্লাস বিরাজ করছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি মো,সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে পুলিশ নিরপেক্ষ ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা ও কঠোরভাবে নিরাপত্তা পালন করাতে কোনো প্রকার অপ্রিয় ঘটনা ঘটেনি। উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পেরেছেন।
জেলা পরিষদের বিজয়ী সদস্য ও বাঘা রিপোটার্স ক্লাব এর সভাপতি মো,মহিদুল ইসলাম বলেন, আমি বাঘা উপজেলার সকল মানুষ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকল জনপ্রতিনিধি আমার ভোটাগনদের শুভ কামনা আমাকে ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসংখ্য ধন্যবাদ সঠিক ভাবে দায়িত্ব পালনের জন্য। আমি ভোটে পরাজয় মনে করেই ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। লক্ষ কোটি শুকরিয়া মহান আল্লাহর দরবারে আমাকে নির্বাচনের মাধ্যমে সন্মানীত করায়।সকলে আমার জন্য দোয়া করবেন,আমি যেন আমার কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারি।
এমএসএম / এমএসএম
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ
মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি
তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত
Link Copied