ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

গাজীপুর জেলা পরিষদ নির্বাচন আ.লীগ প্রার্থী'র জয়


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৭-১০-২০২২ রাত ৮:৪১
গাজীপুর জেলা পরিষদ নির্রাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা চেয়ারম্যান পদে ৩৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম মোকসেদ আলম পেয়েছেন ২৯৪ ভোট। 
 
সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও এই নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ।নির্বাচনে কালিয়াকৈর উপজেলায় সাধারণ সদস্য পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আমিনুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৪৭ ভোট।কালীগঞ্জ উপজেলা ৫৮ ভোট পেয়ে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন দোলোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেনজির আহমেদ পেয়েছেন ৪৮ ভোট। শ্রীপুর উপজেলায় সাধারণ সদস্য পদে ৫৭ সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল্লাহ সরকার পেয়েছেন ৩৮ ভোট। কাপাসিয়া উপজেলায় সাধারণ সদস্য পদে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমান উল্লাহ শেখ পেয়েছেন ৪৭ ভোট। 
গাজীপুর সদর উপজেলায় সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বীর মুক্তিযোদ্ধা আবু হানিফকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।  
 
সংরক্ষিত মহিলা ১ এর সদস্য পদে মাহমুদা ইয়াসমিন ১১৯ ভোট ও সংরক্ষিত মহিলা ২ এ উন্মে কুলসুম শিল্পী ২৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 
 
গাজীপুর জেলা নির্বাচন কার্যালয় জানায়, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ৬টি কেন্দ্রে নিবাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৩৬টি। তাদের মধ্যে পুরুষ ভোটার ৪৮৪ এবং মহিলা ভোটার ১৫২ জন। 
 
ভোটারদের মধ্যে গাজীপুর সদরের ১৩২ জন, কালিয়াকৈর উপজেলায় ১৩১ জন, শ্রীপুরে ১২০ জন, কাপাসিয়ায় ১৪৬ জন এবং কালীগঞ্জে ১০৭ জন। এতে চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ২০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন