ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড জৈন্তাপুরে চমক দেখিয়ে বিজয়ী হয়েছেন মো: শাহাজাহান


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ১৭-১০-২০২২ রাত ৮:৪১
 সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে (জৈন্তাপুরে) সদস্য পদে চমক দেখিয়ে মোঃ শাহজাহান আহমদ   বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে ৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি'র মধ্যে মুহিবুল হক মুহিব (তালা) প্রতীকে ৪৯ ভোট এবং  নুরুল আমীন( অটোরিকশা) প্রতীকে ১২ ভোট পেয়েছেন। 
এই ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে সদস্য পদে তসলিমা বেগম (বই) প্রতীকে ১৮ ভোট, তামান্না আক্তার হেনা ( দোয়াত) কলম ৫৪ ভোট, মরিয়ম বেগম (মইক)১৭ ভোট, রাহিমা বেগম চম্পা ( হরিণ) ২৩ ভোট,সুমি বেগম ( ফুটবল) ভোট  প্রতীকে ৫ পেয়েছেন। গত ১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত ।
উৎসব মুখোর পরিবেশ ও   শান্তিপূর্ণভাবে ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক  বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ কেন্দ্র ১২০ ভোটের মধ্যে ১১৭টি ভোট কাস্টিং হয়েছে। মামলা জটিলতার কারনে ৩জন ভোটার উপস্থিত হতে পারেন নাই ।  
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝন্টু চন্দ্র সরকার। তিনি  জানান, সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণ ইভিএম পদ্ধতি'র মাধ্যমে ও সুন্দর  পরিবেশ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। 
এদিকে নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার
আল বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের 
ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আব্দুল করিম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর প্রবাসী গ্রুপের গ্রুপ উপ-নেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।   

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিকলবন্দী কিশোরীকে উদ্ধার করল প্রশাসন

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ