মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাগুরায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে মাগুরা সদর উপজেলার ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের মাঝাইল গ্রামের বাসিন্দা আলতাপ বিশ্বাসের ছেলে লিমন বিশ্বাস (২৩) এবং পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামের আহমেদ মোল্লার ছেলে অসীম মোল্লা (২২)।
মাগুরার রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহাজাহান মিয়া ও নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, লিমন মাগুরা শহর এলাকায় একটি রেস্তোরাঁয় কাজ করতেন। অন্যদিকে অসীম একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আজ সকালে তারা দুজন একটি মোটরসাইকেলে মাঝাইল থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মাগুরা–ঝিনাইদহ মহাসড়কের ছোট ব্রিজ এলাকায় পৌঁছলে দ্রুতগতির ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে লিমন ও অসীম ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে। এদিকে দুর্ঘটনার পরই ওই বাসের চালক বাস নিয়ে পালিয়ে যান।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান