ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় শেখ রাসেল দিবস পালিত


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ২:৫
"শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন "শেখ রাসেল দিবস" পালন করা হয়েছে।
 
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে র‌্যালী, ভিডিও প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মারুফ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাংবাদিকগণ।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়