ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বাঘায় ১০ জন জুয়ারুসহ সাঁজা প্রাপ্ত আসামী গ্রেফতার


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ২:৪১
রাজশাহীর বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় ১০ জন জুয়ারুসহ পলাতক সাঁজা প্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়েছে।
 
সোমবার (১৭ অক্টোবর) রাতে ওসি সাজ্জাদ হোসেন এর নির্দেশনায়  এএসআই শাহরিয়ার,এসআই সামিউল,এএসআই সালজার ও এএসআই আব্দুল মালেক সহ সঙ্গীয় ফোর্স আড়ানী ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া নগদ টাকাসহ ১০ জন জুয়ারু আটক করা হয়েছে। স্থানীয় প্রভাবশালীর রিন্টুর নেতৃত্বে জুয়া খেলা অবস্থায় ১০ জন আসামীদেরকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।  আসামীদের হেফাজত হইতে জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৩ সেট প্লেইং কার্ড (তাস), নগদ সর্বমোট ৮,৮৩০/- টাকা মাত্র, ০২ টি খেজুর পাতার পাটি উদ্ধার করা হয়। এই সংক্রান্তে জুয়া আইনের মামলা রুজু করা হয়েছে। 
 
এছাড়াও পৃথক অভিযান পরিচালনা করিয়া এএসআই আব্দুল মালেক পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর এলাকার জাকির হোসেন ৩০)একই ব্যক্তির বিরুদ্ধে ০২ টি জিআর মামলায় ১টিতে ১৮ মাস এবং আরও ১টিতে ৯ মাসের  সাঁজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়নাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
 
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন,  জুয়া খেলায় গ্রেফতারকৃত আসামীদেরকে জুয়া আইনের মামলা রুজু করা হয়েছে। ১৮ অক্টোবর ২০২২ ইং তারিখ বিজ্ঞ আদালতে তাদের প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল