করোনার রোগীদের চিকিৎসা দিতে গিয়ে নিজেই আক্রান্ত
মানবতার ফেরিওয়ালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ
আপনি কেমন তা আপনার কর্মই বলে দেবে। আপনার কর্মগুনেই আপনি হবেন আলোচিত আবার কখনও সমালোচিত। এমই এক কর্মগুনে সকলের ভালোবাসায় সিক্ত হলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোহাম্মদ জামাল শুভ। করোনার সংক্রমন যখন বৈশ্বিক মহামারী হিসেবে মানবিকতাকে খুজে ফিরছে তখন অনেক চিত্রই মানুষের মনকে উদ্বেলিত করছে। সম্পর্কগুলোকে আজ আবার যেন ভাবাচ্ছে নতুন করে। ভীতির কাছে হালকা হওয়া সম্পর্কগুলোকে মানবতার চাদরে ঢেকে দিলেন এই চিকিৎসক। জীবনের মায়া ভূলে মানবতার তরে নিজেকে যেন প্রায় উৎসর্গ করে ফেললেন ডাঃ আবু হেনা মোহাম্মদ জামাল শুভ। ভয়কে জয় করে দামুড়হুদা উপজেলাবাসীকে করোনার এই মহামারীতে চিকিৎসা সেবা দিতে যেয়ে আজ নিজেই করোনা আক্রান্ত হলেন তিনি।
জানা গেছে, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে যেয়ে নিজেই করোনা আক্রান্ত হয়েছেন। চিকিৎসক হিসেবে করোনা রোগীদের চিকিৎসা দেয়াটা বেশ চ্যালেজ্ঞের ছিলো দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো প্রতিষ্ঠানে। যেহেতু এটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল না তাই বেশ ঝুকি নিয়েই এখানে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে হচ্ছিল তাকে। উল্লেখ্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলাবাসীকে করোনার মহামারীতে চিকিৎসা সেবা দেবার জন্য ১৮টি বেডে রোগীদের ভর্তি রেখে যথাসাধ্য চিকিৎসাসেবা চালু রেখেছেন তিনি। যদিও সরকারীভাবে এখানে করোনা রোগীদের চিকিৎসা দেবার মতো কোন সুযোগ-সুবিধাই দেয়া হয়নি। তারপরও শুধুমাত্র মানবিক দিক বিবেচনা করে এবং জেলার একমাত্র কোভিড ডেডিকেটেড হাসপাতালে জায়গা না পাওয়ায় একপ্রকার বাধ্য হয়েই এই মহৎ কাজটি বেসরকারী সহায়তায় চালু করেন তিনি। কিন্তু যেহেতু স্বাস্থ্য কমপ্লেক্সটিতে করোনার রোগীদের চিকিৎসা সেবা দেবার জন্য আলাদাভাবে কোন চিকিৎসক নাই তাই তিনিই এই গুরু দ্বায়িত্ব কাঁধে তুলে নেন। একদিকে হাসপাতালের সাধারন রোগীদের চিকিৎসা সেবার সার্বিক দায়িত্ব পালন করা তার উপর আবার নতুন করে করোনা ইউনিটের রোগীদের জন্য সার্বক্ষনিক দেখভাল করা সবমিলিয়ে এক পাহাড়সমান দ্বায়িত্বপালন তাকে যেন নতুন করে কর্মদক্ষতার পরীক্ষায় ফেলে দিয়েছিলো। কিন্তু সর্বক্ষেত্রে সফলতা দেখিয়ে নিরলসভাবে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন একাই। কিন্তু ভাগ্যের কাছে হেরে যেয়ে উপজেলার করোনায় আক্রান্ত রোগীদের জন্য আশীর্বাদ হয়ে আশা এই কর্মকর্তা নিজেই করোনা আক্রান্ত হয়ে গেলেন শেষ পর্যন্ত। তবে তার এই মানবিকতায় মুগ্ধ উপজেলাবাসী। হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা অনেক রোগীর স্বজনদের মুখেই শোনা গেলো তার মানবিকতার গল্প। যদিও চিকিৎসা সেবা দিতে যেয়ে করোনায় আক্রান্ত হওয়ার গল্পটা নতুন নয় কিন্তু তিনি যা করেছেন তা কিন্তু নতুন কিছুই। তাই মানবিকতার মাপকাঠিতে মানুষের ভালোবাসা আর দোয়া পাওয়াটা অপরিহার্যই বটে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ তানি বলেন,স্যার আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই মুহুর্তে হাসপাতালের সাধারন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করাই যেখানে দূরুহ সেখানে তিনি বলতে গেলে একক প্রচেষ্টায় করোনা ইউনিট পরিচালনা করেছেন। যেহেতু আমাদের রেগুলার ডিউটি করার জন্যই পর্যাপ্ত চিকিৎসক নাই সেখানে এমন সেবা দেয়াটা সত্যিকার অর্থেই প্রশংসার দাবী রাখে।
এ বিষয়ে দামুড়হুদা নিউ ডিজিটাল (প্রাঃ) হাসপাতাল ও মেডিসিন হাউজের স্বত্তাধিকারী আব্দুল খালেক বলেন, ডাঃ আবু হেনা মোহাম্মদ জামাল শুভ স্যার দামুড়হুদার মানুষের জন্য যা করলেন তা সবাইকে স্বীকার করতেই হবে। তিনি বলেন আপনি কি করবেন যখন দেখবেন চিকিৎসার অভাবে একজন মানুষ মারা যাচ্ছেন কিন্তু চিকিৎসা পাচ্ছেন না। তিনি চিকিৎসা বঞ্চিত হতে যাওয়া ওই মানুষগুলোকে চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন আমরা তার জন্য দোয় করি যেন দ্রুত সুস্থ্য হয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসেন।
উক্ত বিষয় নিয়ে কথা বলতে চাইলে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু হেনা মোহাম্মদ জামাল শুভ বলেন, “আমি একজন চিকিৎসক। চিকিৎসক হিসেবে আমি আমার দ্বায়িত্বটাই পালন করেছি। আমার ভাগ্যে ছিলো তাই আমি করোনা আক্রান্ত হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।”
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied