ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাসিকে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৮-১০-২০২২ বিকাল ৫:৪৪

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ ভাব গাম্ভীর্যের সাথে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 
মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশন চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে গাজীপুর সিটি কর্পোরেশনের মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
 
গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এস.এম. শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। গাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুজিবুর রহমান কাজলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, গাসিকের সচিব মো: আব্দুল হান্নান, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল ও কাউন্সিলরদের মধ্যে থেকে শাজাহান মিয়া সাজু। এসময় অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
 
পরে শেখ রাসেলের ছবি অংকিত বিশাল আকৃতির একটি কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করা হয়। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা