আব্দুল মজিদ ও গিয়াস গংদের মধ্যে জমি জমার বিরোধ শালিসে মীমাংসা
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার নাওগোলা গ্রামের মৃত তমেজ শেখের ছেলে আব্দুল মজিদ ও মৃত আব্দুস ছোবহানের ছেলে গিয়াস গংদের মাঝে দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ শালিস বৈঠকে মীমাংসা করা হয়েছে বলে জানা যায়। ১৫ অক্টোবর শনিবার মৃত রেহান আলীর ছেলে রঞ্জু মিয়ার বাড়ীতে শালিস বৈঠক বসে দীর্ঘদিনের বিরোধ মীমাংসিত হয়। মৃত ময়েজ শেখের ছেলে নস্কর আলীর সভাপতিত্বে শালিস বৈঠক পরিচালনা করেন মৃত আকবর ডাক্তারের ছেলে ফরিদ উদ্দিন।
সুত্রে জানা যায়, কৃষক আব্দুল মজিদ তাঁর চাচার নিকট থেকে ১৯৮৪ সালে সাফ কওলা দলিল মূলে সাবেক ৩২২০ দাগে (ডিপি) বাঙ্গাঁলী মৌজার অন্তর্গত নাওগোলা গ্রামের প্রধান সড়কের উত্তর পাশে ১৩ শতাংশ জমি ক্রয় করেন এবং ১০০ টাকার সরকারী ষ্ট্যাম্পে ১২ শতাংশ জমি রেওয়াজ নিয়ে বসতি স্থাপন করে শান্তিপূর্ণভাবে প্রায় ৪০ বছর যাবৎ বসবাস করে আসছিলেন। সম্প্রতি মৃত আব্দুস সোবহানের ছেলে গিয়াস গং আব্দুল মজিদের বসতবাড়ীর জমিতে তাদের মালিকানা দাবী করে নানা অপকৌশল আটতে থাকে। এ নিয়ে গত ১৫ অক্টোবর২০২২ইং শনিবার একটি শালিস বৈঠক বসে। বিজ্ঞ শালিস কারকগণ দীর্ঘক্ষণ উভয় পক্ষের দলিলপত্র পর্যালোচনা করে কাগজপত্র সঠিক থাকায় কৃষক আব্দুল মজিদের পক্ষে রায় দেয়। শালিস বৈঠকে অন্যান্যের মধ্যে সরিষাবাড়ী মানবাধিকার সংস্থা বাসক এর সভাপতি আলহাজ আসাদুল্লাহ, সহঃ সভাপতি, বিজ্ঞ শালিসকারক আব্দুল মান্নান, বিপুলমিয়া, সার্ভে আমিন শাহিন মিয়া,মোন্তাজ মুহুরী,হোসেন আলী,উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক,সিনিয়র সাংবাদিক ইব্রাহিম হোসেন লেবু, লিমন,সাঈদ হারুন অর রশীদসহ কতিপয় সাংবাদিকও গন্যমান্য ব্যক্তিবর্গ শালিস বৈঠকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied