ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২২ বিকাল ৫:৫৩

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বিশ্ব ডিম দিবস ২০২২’ পালন করা হয়েছে। 'প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন' স্লোগানে ডিম দিবসের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগ।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় পশুপালন অনুষদের সামনে সার্বজনীন ডিম বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সার্বজনীন ডিম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। পরে পশুপালন অনুষদীয় ফটক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়। 

শোভাযাত্রা সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ‘এগস ফর এ বেটার লাইফ' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা বলেন, প্রাণিজ আমিষের উৎসগুলোর মধ্যে ডিম সবচেয়ে সস্তা। কিন্তু ডিমের বায়োলজিক্যাল ভ্যালু সবচেয়ে বেশি (৯৩.৭ শতাংশ)। যেখানে দুধের ভ্যালু ৮৪.৫ এবং গরুর মাংসের ৭৪.৩। ডিম প্রয়োজনীয় অ্যামিনো এসিড, এনজাইম, ভিটামিন, মিলারেলসসহ বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ পরিপূর্ণ একটি খাবার। ডিমে প্রাপ্ত ‘কোলিন’ শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের স্বাস্থ্যে রক্ষায় ডিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিম সেরোটনিন এনজাইম তৈরিতে সাহায্য করে যা মানুষের মানসিক চাপ কমায় ও মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখে। ডিম ওজন কমাতেও সাহায্য করে থাকে।

সেমিনারে পোল্ট্রি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শহিদুর রহমানের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. বাপন দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম । এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. ছাজেদা আখতার, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম। এছাড়াও সাবেক ইউজিসি অধ্যাপক ড. এস.এম বুলবুল, পশুপালন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলীসহ বিশ^বিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, মানুষের মাঝে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে, ডিমের কুসুম না খেয়ে শুধু সাদা অংশ খেতে হবে। কিন্তু ডিমের কুসুম সাদা অংশের চেয়ে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। আমরা প্রতিদিন যে ভাজাপোড়া খাবার খাই তা শরীরের জন্য ক্ষতিকর। আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে  খাদ্য তালিকায় প্রতিদিন ডিম রাখা দরকার। প্রতিদিন সকালে ডিম খেলে আমাদের মস্তিষ্কে সেরোটেনিন এনজাইম তৈরি হয়। যা মানসিক চাপ কমাতে সাহায্য করে।

এমএসএম / জামান

ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

সারের দাবিতে কুড়িগ্রামে কৃষকদের সড়ক অবরোধ

টেন্ডারের বছর পেরোল, তবু শেষ হয়নি সড়কের কাজ—গর্তে দুর্ভোগ রায়গঞ্জবাসীর

রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

কাপ্তাইয়ের পাহাড়ে জুমের সোনালি উৎসব: ঐতিহ্য ও টিকে থাকার লড়াই

মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ

রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে প্রশ্ন যুবদলের, তদন্তের দাবি