ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

তারাগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালন


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১৮-১০-২০২২ রাত ৮:৪৪

‘‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
জন্মদিন পালন উপলক্ষে  মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা  নীল রতন দেব, প্রাণী সম্পদ কর্মকর্তা  ফরহাদ নোমান, কামরুন নাহার বেগম উপজেলা মৎস্য কর্মকর্তা , উর্মি তাবাস্সুম,উপজেলা কৃষি কর্মকর্তা , রইস উদ্দিন আহমেদ ,উপজেলা খাদ্য কর্মকর্তা , সাদ্দাম হোসেন উপজেলা নির্বাচন কর্মকর্তা, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার, হাইওয়ে থানার ওসি মাহাবুব মোর্শেদ,ইকরচালী ইউনিয়ন চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন প্রমুখ। 
পরে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এর আগে সকাল ৯টায় পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, পেশাজীবি সংগঠনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ