ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ১১:৩৯

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার আট ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ১২টার দিকে কালিয়াকৈরে উপজেলার বাজ হিজলতলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার করে লাইন মেরামত করলে আজ সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর রেলওয়ের স্টেশন মাস্টার মো. রেজাউল করিম বলেন, আখাউড়া থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী মালবাহী ট্রেন রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলি এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনকে উদ্ধার করলে সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় লালমনি এক্সপ্রেস মৌচাক স্টেশনে, পঞ্চগড় এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে।

এমএসএম / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ