মান্দায় হাট ও কাচারির জমি দখল করে স্থাপনা নির্মাণ
নওগাঁর মান্দায় বুড়িদহ বাজার ও কাচারির জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে স্থানীয়দের অভিযোগ। অবৈধভাবে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করার ঘটনায় গত রোববার (১৬ অক্টোবর) এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
স্থানীয় অভিযোগকারী ব্যক্তি হলেন উপজেলার কুসুম্বা ইউপির শামুকখোল গ্রামের মৃত জগদীশের ছেলে গোপাল কুমার।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভূমি অফিসের তহসিলদার অবৈধভাবে স্থাপনা নির্মাণে বাধা প্রদান করলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থাপনা নির্মাণ করে যাচ্ছেন রণজিৎ চৌধুরী। এই স্থাপনা নির্মাণের ফলে বুড়িদহ ঘাট পারাপারে যাত্রীগণ রাস্তার ওঠার সময় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। সেই সাথে অবৈধভাবে দখল হওয়ায় পুরাতন কাচারি বাড়ির জমিটি বিলুপ্ত হয়ে যাবে। নাম ও জৌলুস হারিয়ে সাধারণ মানুষের দখলে বিলুপ্তি ঘটবে পুরাতন কাচারি বাড়ির নাম।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, রণজিৎ চৌধুরীর প্রভাবে কেউ কিছু বলার সাহস পায় না। সে এবং তার ছেলে হাট ও কাচারি বাড়ির সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ করেছে। আমরা এ জায়গা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
দখলবাজ রণজিৎ চৌধুরীকে ফোনে না পেয়ে তার ছেলে দিপংকরের সাথে কথা হলে তিনি স্বীকার করে বলেন, স্থাপনা নির্মাণের জায়গাটি কাচারি বাড়ি ও হাটের জমি। এই জমি লিজেরও কোনো কাগজ নেই আমাদের কাছে। তবে ১২ বছর ধরে জায়গাটি দখলে রেখে ব্যবসা করে যাচ্ছি। সরকার থাকতে না দিলে চলে আসব।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, অভিযোগ পেয়ে লোক পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে