ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভারতে ফের বেড়েছে সংক্রমণ-মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৭-২০২১ দুপুর ১১:২২

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কয়েকদিন মৃত্যুর সংখ্যা কমলেও ফের তা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১ হাজার ২০৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৭ হাজার ১৪৫ জন।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন মানুষ। আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ৬৫০। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৭১৬ জন।

এদিকে গত একদিনে ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৫ হাজার ২৫৪ জন।

একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৪ লাখে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় আড়াই হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৫৫ হাজার ৩৩ জন।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮