অভিনেতা মাসুম আজিজ জন্মস্থান পাবনায় চিরনিদ্রায় শায়িত
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজকে তার জন্মস্থান পাবনার ফরিদপুর উপজেলায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে তার মৃতদেহ বহনকারী একটি ফ্রিজার ভ্যান ফরিদপুর পৌর সদরের খলিসাদহ এলাকায় পৌঁছায়। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাকে শেষবারের মতো দেখতে সেখানে ভিড় করেন। সেখান থেকে রাত সোয়া ৮টায় মৃতদেহ নিয়ে যাওয়া হয় ফরিদপুর পৌর সদরের মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান মুক্তমঞ্চে। সেখানে মাসুম আজিজের মৃতদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। রাত সাড়ে ৮টায় জানাজা শেষে তার ইচ্ছানুযায়ী ফরিদপুর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে মাসুম আজিজের মৃতদেহ নিয়ে আরিচা-কাজিরহাট নৌপথে ফরিদপুরের উদ্দেশে রওনা হন স্বজনরা।
স্থানীয় বাসিন্দারা জানান, মাসুম আজিজ একাত্তরে ফরিদপুরে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে তরুণদের ঐক্যবদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে। তার মৃত্যুতে এ দেশের মানুষ একজন দেশপ্রেমিককে হারালেন। তার শূন্যতা পূরণ করা যায় না। মাসুম আজিজের চিন্তা, চেতনা ও আদর্শ ধারণ করতে পারলে তার আত্মা শান্তি পাবে।
পারিবারিক সূত্রে জানা যায়, মাসুম আজিজ দীর্ঘদিন ধরে ক্যান্সারের পাশাপাশি হার্টের সমস্যায় ভুগছিলেন। ২০১৭ সালে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। এরপর তার অস্ত্রোপচার করা হয়। গত বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সোমবার বিকেল পৌনে ৩টায় সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মাসুম আজিজ অভিনেতা ছাড়াও চিত্রনাট্যকার ও নাট্যকার হিসেবে পরিচিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে থিয়েটারের মাধ্যমে তার অভিনয়ে অভিষেক ঘটে। ১৯৮৫ সালে তিনি তার প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি সালাউদ্দিন লাভলুর 'তিন গাদা'সহ চার শতাধিক নাটকে অভিনয় করেছেন। মাসুম আজিজ 'গনি' ছবিতে অভিনয়ের জন্য ২০০৬ সালে রাইসুল ইসলাম আসাদের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলতি বছর (২০২২) তিনি অভিনয়ের জন্য একুশে পদক পান। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন