ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩৭৯ ফিলিস্তিনি আহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৭-২০২১ দুপুর ১১:৩০

ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিতে অন্তত ৩৭৯ ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। তাদের মধ্যে ৩১ জন আহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর তাজা গুলিতে। অবৈধ নিরাপত্তা চৌকির বিরুদ্ধে শুক্রবার (৯ জুলাই) পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি বিক্ষোভ সমাবেশে গুলি চালালে আহত হন তারা।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা জানায়, পশ্চিমতীরের বেইতা শহরে ফিলিস্তিনিরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভক করছিলেন এবং ইসরায়েলি বাহিনীর দিকে ঢিল ছুঁড়তে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমা’র নামাজের পর ইসরায়েলি বাহিনী মিছিল লক্ষ্য করে তাজা গুলি ও রাবারে মোড়ানো স্টিল বুলেট ছোড়ে।
হামলায় ৩৭৯ জনের আহতের খবর জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। এর মধ্যে তাজা গুলিতে আহত হয়েছেন ৩১ জন। তবে হামলার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

এদিকে কাফর কাদুম এবং বেইত দাজান শহরেও একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে ইসরায়েলি বাহিনীর টিয়ার গ্যাসের কারণে অনেক ফিলিস্তিনিকে চিকিৎসা নিতে হয়েছে। এছাড়া হেব্রুনের মাসাফের ইয়াত্তায় অবৈধ দখলের বিরুদ্ধে ফিলিস্তিনের একটি বিক্ষোভ পণ্ড করে দেয় ইসরায়েলি বাহিনী।

ধারণা করা হয়, পূর্ব জেরুজালেমসহ দখলকৃত পশ্চিম তীরে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ বসতি গড়েছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী, ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলের যে কোনো ধরনের বসতি স্থাপন অবৈধ।

জামান / জামান

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮