ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যমুনায় অবৈধভাবে মা ইলিশ শিকার, দুই জেলেকে জরিমানা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২২ দুপুর ৪:১৪
প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ২৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 
এর আগে বুধবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার যমুনার নিকরাইল ও গাবসারা  নদী এলাকায় মা ইলিশ নিধন রোধে অভিযান চালায় উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় ও গোবিন্দাসীর ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে যৌথ অভিযানে মা ইলিশসহ বিভিন্ন এলাকার ২ জেলেকে আটক এবং ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
 
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, ঘাটাইল উপজেলার আনহেলা ইউনিয়নের যদুরপাড়া গ্রামের মৃত ইবরাহীমের ছেলে জহির উদ্দিন ও কালিহাতী উপজেলার কালিয়া গ্রামের শাহীনের ছেলে মো. টুটুল। তাদের প্রত্যেকটি ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার অর্থদণ্ড ও অভিযানকালে অবৈধ কারেন্ট জাল করা হয়। উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় ২ জেলেকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের ব্যবহত ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন