ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ডিএমপির সহকারী উপ-পরিদর্শকের


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২২ বিকাল ৫:৩৬

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ডিএমপির সহকারী উপ-পরিদর্শক জয়নাল আবেদীনের (৩৪)। পাবনার ঈশ্বরদীতে একটি চলন্ত বাসের সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বুধবার (১৯ অক্টোবর) উপজেলার মুলাডুলি হাইওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত জয়নাল আবেদীন নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের  ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয়রা জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলযোগে মুলাডুলি হয়ে ঈশ্বরদী যাচ্ছিলেন জয়নাল। তার মোটরসাইকেলটি মুলাডুলি শেখপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে  ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় পাকশী হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

ওসি আশিষ কুমার সান্যাল বলেন, দুপুরের দিকে দুর্ঘটনার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাস্তার ওপর পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করি। পরিচয়পত্রে নিশ্চিত হওয়া যায় তিনি পুলিশে কর্মরত। নিহতের ব্যাগ থেকে পরিচয়পত্র পাওয়ার পর তার পরিবারকে খবর দেয়া হয়। সুরতহাল রিপোর্টের পর মৃতদেহ সন্ধ্যার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন