ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীর সাধনপুর ইউপিতে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২২ বিকাল ৫:৩৭
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ২নং সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আওতাধীন ওয়ার্ড শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও কর্মী সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) উপজেলার সাধনপুর ইউপির বাণীগ্রামের"দি কিং অব বাঁশখালী কমিউনিটি সেন্টার হলরুমে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন ও কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন,বাঁশখালীর সাংসদ আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী।
 
উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর।
 
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা এবং উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াস।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- ২নং সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল,ইউপি সদস্য করুণাময় ভট্টাচার্য, যুবলীগ নেতা মুহাম্মদ রহিম, উপজেলা ছাত্রলীগের সাবেক  সাধারণ সম্পাদক সাইফুল আজমসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী, যুব, শ্রমিক ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এমএসএম / জামান

কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক

সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর

মুদাফফরগঞ্জ বাজারে স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারির লাকি কুপন ড্র অনুষ্ঠিত

শৈশবের আঙিনায় শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনরা

নাজিরপাড়া মডেল সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

বরিশালে অবৈধ স্থাপনা রেখেই খাল পূনঃখনন শেষ,অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিলসহ মাদক কারবারি আটক

কুমিল্লায় কুসিকের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি

সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনা

‎কুতুবদিয়ায় থেমে নেই শিশুমৃত্যুর মিছিল: পানিতে ডুবে প্রাণ গেল ২ বছরের আইমনের

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

শান্তি,সম্প্রীতি ও টেকসই উন্নয়নের কাজ করছে সরকার

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত