দর্শনা হিজলগাড়ী বাজারের সাপ্তাহিক হাটের সরকারি জায়গা বেদখল করে দোকান তৈরী
চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজারের সাপ্তাহিক হাটে গড়ে ওঠা টিনসেডের জায়গা জবর দখল করে কতিপয় ব্যাক্তি স্থায়ী দোকান নির্মান করেছেন। এতে করে সাপ্তাহিক হাটে আসা দোকানদাররা চরম ভোগান্তিতে পড়েছে। জায়গা দখলমুক্ত করতে কর্তৃপক্ষ দখলদারদেরকে নোটিশ দিলেও তাতে কোন কর্ণপাত করছে না দখলদাররা। ফলে একদিকে যেমন সরকারি জায়গা বেদখল হয়ে যাচ্ছে অপর দিকে স্থায়ী দোকানদাদের পরিত্যাক্ত আবর্জনায় চরমভাবে হাটের পরিবেশ দূর্ষিত হচ্ছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত হিজলগাড়ী বাজার। এ বাজারে সরকারি জায়গায় সাপ্তাহে শনি ও বুধবার বসে সাপ্তাহিক হাট। ব্যবসায়ীদের সুবিদার্থে হাটে তৈরী করা হয়েছে আধাপাকা ২টি টিনের সেড। যে হাট প্রতিবছর সরকারি ভাবে ইজারা দিয়ে থাকে কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে দীর্ঘদিন থেকে কতিপয় ব্যাক্তি হাটের কিছু কিছু জায়গা জবর দখল করে স্থায়ী দোকান নির্মান করেছেন। ফলে সরকারি জায়গা বেদখল হয়েগেছে। এতে করে সাপ্তাহিক হাটের দিনে ওইসমস্থ দখলদারদের কারণে হাটে মালামাল বিক্রে করতে আসা ব্যাক্তিরা চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পরিবেশ দূষণের কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা হচ্ছে। এনিয়ে প্রায় হাটের দিন ব্যবসায়ীদের মাধ্যে ঘটে বাকবিতÐার ঘটনা। এরি মধ্যে দখলদারদের দখল ছাড়তে ভুমি অফিস থেকে নোটিশ প্রদান করা হয়েছে বলে জানাগেছে। নোটিশ পাবার পরও দখলদাররা তাতে কোন কর্ণপাত করছেন না। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার সরকারি জায়গায় থেকে স্থায়ী দোকান সরিয়ে ফেলার জন্য দখলদারদের জানাতে গেলে তার উপরও চড়াও হয় কেউ কেউ। ইউপি চেয়ারম্যান আলী হোসেন বলেন, সরকারি হাটের জায়গা স্থায়ীভাবে কেউ দখলে রাখতে পারে না। তাই পরিষদ থেকে রেজুলেশণ করে কর্তৃপক্ষকে অবহিত করা হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া বলেন, দখলমুক্ত করতে দখলদারকে তো নোটিশ করা হয়েছে। স্বেচ্ছায় সরকারি জায়গা ছেড়ে না দিলে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
পাবনাসহ উত্তরাঞ্চলে বোরো ধানের সেচ ব্যবস্থায় ডিজেলের ঘাটতি, দিশেহারা কৃষক
অভয়নগরে মুগ ও তিল চাষে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন
মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন
যশোরে ডিবির অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
একটু সহানুভূতিই পারে অসহায় শিশু বিল্লালের জীবন বাঁচাতে
রূপগঞ্জে রনি নিট কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ
চট্টগ্রামের সদরঘাটে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
দর্শনা মা ও শিশু হাসপাতালের ম্যানেজার নার্স ও আয়ার বিরুদ্ধে নবজাতক শিশুকে পাল্টে দেয়ার অভিযোগ
পাবনায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে সিমেন্টসহ ট্রলার জব্দ, মায়ানমারে পাচারের চেষ্টা
কাপ্তাইয়ে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মামুনকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
তলিয়ে যাচ্ছে বোরো ফসল দুশ্চিন্তায় লাখো কৃষক