তানোরে রেনেক্স'র অনুমোদনহীন ওষুধে বাজার সয়লাব
রাজশাহীর তানোর ও মোহনপুরসহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন হাট-বাজার রেনেক্স এনিম্যাল হেলথ্ লিঃ এর অনুমোদনহীন ও নিম্নমাণের ওষুধে বাজার সয়লাব হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, গৃহপালিত প্রাণীর জীবন রক্ষা ও মোটাতাজাকরণের এসব ওষুধ আসল, নকল, ভেজাল না নিম্নমাণের তা বোঝার ক্ষমতা নাই সিংহভাগ মানুষের। আর মানুষের সরলতার এই সুযোগ কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র নতুন লেভেল ও দৃষ্টিনন্দন মোড়কে অনুমোদনহীন নিম্নমানের ওষুধ বোতলজাত ও বাজারে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অনুমোদনহীন এসব নকল ওষুধ সেবন করে গরু-মহিষ ছাগল ইত্যাদি সুস্থ না হয়ে আরও বেশি অসুস্থ হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে তাদের কাছে থেকে আর্থিক সুবিধা নিয়ে প্রাণী সম্পদ বিভাগের একশ্রেণীর কর্মকর্তা ও প্রশিক্ষনপ্রাপ্ত মাঠকর্মী এসব ওষুধ কিনতে গবাদি পশু মালিকদের উদ্বুদ্ধ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত এক মাঠকর্মী বলেন, বিভিন্ন হাট-বাজারের ওষুধের দোকানে অভিযান চালিয়ে রেনেক্স এনিম্যাল হেলথ্ লিঃ এর ওষুধ পরীক্ষা করা হলেই এসবের সত্যতা মিলবে।
স্থানীয়রা জানান, তানোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মথুরাপুর মহল্লায় রাতারাতি গড়ে উঠা রেনেক্স এনিম্যাল হেলথ লিঃ ২৫টি ওষুধ বাজারজাত করনের অনুমতি নিয়ে ৫৫টি ওষুধ তৈরী ও বাজারজাত করছে, এর বাইরেও আরো ১০ থেকে ১৫টি ওষুধ বাজারজাত করা হচ্ছে। আবার তানোরে ওষুধ উৎপাদনের কথা বলা হলেও ওষুধের প্যাকেটে ঢাকার ঠিকানা ব্যবহার করা হচ্ছে। এসব ওষুধ তাদের কাছে ভেজাল বলে প্রতিয়মান হচ্ছে। কারণ হিসবে তারা বলেন, এখানে ওষুধ তৈরীর আধুনিক যন্ত্রপাতি, উপকরণ নাই ও এসি নষ্ট সব সময় কারখানার গেটে বাইরে থেকে তালা দিয়ে ভিতরে কাজ করানো হয়। আজ সরেজমিন, কারখানার কয়েকটি ঘরে বিভিন্ন সাইজের বিপুল পরিমাণ প্লাস্টিকের বোতল, লেভেল, কাগজের কার্টুন, পলিথিনসহ বিভিন্ন সামগ্রী দেখা গেছে। স্থানীয়রা এখানে নিয়মিত ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ কারখানা বন্ধের জোর দাবি জানাচ্ছেন ওষুধ প্রশাসনের মহাপরিচালকের কাছে। এবিষয়ে তানোর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, বেলাল উদ্দিন বলেন, সুনিদ্রিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে জানতে চাইলে তানোর রেনেক্স এনিম্যাল হেলথ লিঃ এর স্বত্ত্বাধিকারী ইমরান হোসেন (০১৭১২-৬৩২০৪৩) এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ২৫টি ওষুধ বাজারজাত করছেন, সবগুলোর অনুমতি রয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied