ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বীর মুক্তিযোদ্ধার থেকে ' মহান মুক্তিযুদ্ধের' গল্প শুনলেন ৩ শতাধিক শিক্ষার্থী


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১-১০-২০২২ দুপুর ১১:৩৯
টাঙ্গাইলের ভূঞাপুরে ৩ শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে 'এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি' এমনি এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে টাঙ্গাইল জেলা তথ্য অফিস, গণ যোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 
 
উপজেলার ফলদা ইউনিয়নে বার্ষিক কর্মসম্পাদন (এপিএ) কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (২০ অক্টোবর) ফলদা ইউনিয়নের ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠ মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় ও টাঙ্গাইল সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাতের সভাপতিত্বে অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম, জেলা তথ্য অফিস সহকারী কর্মকর্তা ফখরুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
 
মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানে স্থানীয় তিনজন বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র সরকার বিমল, বীর মুক্তিযোদ্ধা মো. ফরমান আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাকিম শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের গল্প পরিবেশন করেন। এরপর বীর মুক্তিযোদ্ধাদের বলা মুক্তিযুদ্ধের গল্প থেকে কুইজ প্রতিযোগিতা ও প্রতিযোগীদের মধ্যে থেকে সঠিক উত্তরদাতা তিনজন বিজয়ী শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বই দিয়ে পুরস্কৃত করা হয়। 
 
এসময় অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন