ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে নিযার্তনের শিকার নিখোজ শিশু মুন্না উদ্ধার


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২১-১০-২০২২ বিকাল ৫:০
পটুয়াখালীর গলাচিপায় নিখোজ মুন্না হাওলাদারকে ৬ মাস পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার নারায়নগঞ্জ থেকে উদ্ধার করেন গলাচিপা থানা পুলিশ। 
 
চলতি বছরের গত ১০ মে নির্যাতনের সুত্র ধরে শিশূটি নিখোঁজ হয়েছিল। গলাচিপা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের শাহজাহান কমান্ডারের ছেলে এই মুন্না। নির্যাতনের এঘটনায় জড়িত তিন জনকে আটক করে কারাগারে পাঠালেও তারা এখন জামিনে রয়েছে। পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম এমন তথ্য নিশ্চিৎ করেছেন। 
 
গলাচিপা থানার অফিসার ইনচার্জ শূনিত কুমার গাইন আলোচিত ঘটনার বরাতে দৈনিক সকালের সময়কে বলেন, গত ১০ মে জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামে চুরির অপবাদে মুন্নাকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছিল। নির্যাতন সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে গেলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। এরপর থেকে ওই শিশুটি নিখোঁজ হয়। শিশুটিকে উদ্ধারে কয়েক দফা অভিযান পরিচালনাও করেছিল পুলিশ। এছাড়াও নির্যাতনের এঘটনায় মুন্নার মা মোসাঃ হাসিনা বেগম বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে সংশ্লিষ্ট থানায় মামলাও করেছিলেন। ওই মামলায় পুলিশ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে আসামীরা এখোন জামিনে রয়েছে। পুলিশ আরও বলেন-পুলিশের ধারাবাহিক অনুসন্ধানের একপর্যায় জানা যায়- মুন্না নারায়নগঞ্জ জেলার চাষারা এলাকায় রয়েছে। পরে কৌশল অবলম্বন করে পরিবারের সহায়তায় নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মৃনাল চন্দ্র শিকদার অভিযান চালিয়ে মুন্নাকে উদ্ধার করে পটুয়াখালীতে নিয়ে আসেন। 
 
মুন্নার সৎ মা মোসাঃ হাসিনা বেগমসহ পরিবারের অভিযোগ ছিল-৮৫ হাজার টাকা চুরির অপবাদে তার ছেলেকে বাড়ী থেকে ধরে নিয়ে যায় হজরত আলী গং। পরে শিকল দিয়ে গাছের সঙ্গে বেধে হজরত আলী, ফেরদৌস, মমতাজ এবং তানিয়া বেগম দফায় দফায় নির্যাতন করেছে। গত মে ৯ থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত তার ছেলেকে নির্যাতন করে তারা। এরপরে ১১ মে মধ্যরাতের পর নিখোঁজ হয় মুন্না। 
 
এদিকে উদ্ধার হওয়া মুন্না পুলিশকে বলেন-গত ৯ মে আত্মীয় ও সম্পর্কের লোকজন এক হাজার টাকা চুরির অপরাধে ওই দিন মুন্নাকে কয়েকদফা মারধোর করেছিলেন। ঘটনার পর  মুন্না নারায়নগঞ্জ জেলার চাষারা এলাকায় গিয়ে শ্রমিকের কাজ করে জীবিকা চালাতো। 

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত