ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু : আক্রান্ত ৩৭


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১০-৭-২০২১ দুপুর ২:১৭

সাতক্ষীরায় সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘণ্টায় ১২৭ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে, যা পরীক্ষা বিবেচনায় হার ২৮.৬৮ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ২১৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৯ জন। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১ হাজার ৯৮ জন।

এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২৮২ জন। এদের মধ্যে ২৪ জনের করোনা পজেটিভ। সাতক্ষীরার বেসরকারি হাসপাতালসমূহে ভর্তি ১৪১ জনের মধ্যে ১৭ জন পজিটিভ আর বাকিরা তাদের নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪১৪ জন। ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যবরণ করেছেন ৭৬ জন।

এদিকে দ্বিতীয় দফা লকডাউনের আজ তৃতীয় দিন চলছে। তবে সাতক্ষীরার মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট দেখা গেলেও মানুষের যাতায়াত ছিল স্বাভাবিক। পরিবহনগুলো বন্ধ থাকতে দেখা গেলেও চলছে মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান ও ম‍াহিন্দ্র। বাজারে লক্ষ্য করা গেছে মানুষের ভিড়। চলমান লকডাউন যদি ভালোভাবে পালন হয় তাহলে ঈদের আগে সংক্রমণের হার কমে যাবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

এমএসএম / জামান

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ