ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরে ভাইকে গাছের সঙ্গে বেঁধে পোশাককর্মীকে গণধর্ষণ, আটক ২


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ৪:১৯

গাজীপুরে চাকরির সন্ধান করতে গিয়ে রাস্তা থেকে তুলে জঙ্গলে নিয়ে ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে পোশাককর্মী এক কিশোরীকে গণধর্ষণ করেছে কয়েক বখাটে যুবক। এ ঘটনায় জড়িত দুজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।  গত শুক্রবার মহানগরীর সদর থানার দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। 

আটককৃতরা হলো- গাজীপুর মহানগরীর বাসন থানাধীন বাড়িয়ালী এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২২) ও বারবৈকা এলাকার তোফায়েল আহমেদের ছেলে মনির হোসেন (২৮)।

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ৪-৫ যুবক গাজীপুর মহানগরীর টেকনগপাড়া এলাকার রাস্তা থেকে এক কিশোরী (১৬) ও তার ছোট ভাইকে তুলে পার্শ্ববর্তী দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকার জঙ্গলে নিয়ে যায়।  সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে ভাইকে গাছের সঙ্গে বেঁধে রাখে তারা। পরে কিশোরীকে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে যুবকরা।

দুপরে যুবকদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির একপর্যায়ে কিশোরীটি কৌশলে সেখান থেকে দৌড়ে পালিয়ে পার্শ্ববর্তী আসাদ নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। এ ঘটনার পর যুবকরা পালিয়ে যাওয়ার সময় জসিম ও মনির নামের দুজনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসী। এ সময় নাসিম ও জাহেদুলসহ অপর তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। 

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন আহমেদ জানান, আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহৃত চাপাতি ও হাতুড়ি এবং বেঁধে রাখা শিশুটিকে উদ্ধার করা হয়। আটককৃতরা ছিনতাইকারী ও মাদক কারবারি দলের সদস্য। 

এ ব্যাপারে ভিকটিম জানায়, তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানা এলাকায়। সে গাজীপুরের টেকনগপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করে। শুক্রবার সকালে পোশাক কারখানায় চাকরির সন্ধানে ছোট ভাইকে সঙ্গে নিয়ে টেকনগপাড়া এলাকার এক বান্ধবীর বাসায় যায়। দুপুর ১২টার দিকে সেখান থেকে বাসায় ফেরার পথে ৪-৫ যুবক রাস্তা থেকে টেনে দক্ষিণ সালানার বাতানিয়া টেকের জঙ্গলে নিয়ে ভাইকে বেঁধে রেখে আমাকে পালাক্রমে ধর্ষণ করে।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, ভিকটিম ও আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। ভিকটিমের মা বাদী হয়ে রাতে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পলাতক অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

জামান / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা