সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুলাভাই-শ্যালিকা নিহত
পাবনার সাঁথিয়া উপজেলার সরিষা ব্রিজের কাছে ভিটাপাড়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- পাবনার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের আনছার শেখের ছেলে ফারমান শেখ (৩০) এবং তার শ্যালিকা সাঁথিয়া উপজেলার মাধপুর চরপাড়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মাহবুবা ইয়াসমিন (২৫)।
গত শুক্রবার রাতের কোনো এক সময় এ দুর্ঘটনাটি ঘটে এবং খবর পেয়ে পুলিশ শনিবার সকালে লাশ দুটি উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সাঁথিয়া থানার উপ-পরিদর্শক হায়দার আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ফারমান শেখ ও তার শ্যালিকা মাহবুবা রাতে মোটরসাইকেলযোগে ঢাকার গাজীপুরে কর্মস্থলে যাচ্ছিলেন। তারা সাঁথিয়া উপজেলার সরিষা ভিটাপাড়া ব্রিজের কাছে পৌঁছলে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বাসটি শনাক্ত করা সম্ভব হয়েছে এবং চালককে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
জামান / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন