ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় তিন দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত 


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ৪:৫৮

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের উদ্যোগে খুলনার সবচেয়ে পিছিয়ে পড়া জনপদ কয়রায় শেষ হয়েছে  তিন দিনব্যাপী ফার্স্ট এইড ও জরুরি প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। কয়রা মানব কল্যাণ ইউনিট কার্যালয়ে গত ১৯ অক্টোবর সকালে  প্রশিক্ষণ কর্মশালার  উদ্বোধন করেন কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম।  

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়  রেড ত্রুস-রেড ক্রিসেন্ট মুভমেন্ট সম্পর্কে আলোচনা নীতিমালা ও প্রতীক , প্রাথমিক চিকিৎসার ধারণা, সিপিআর,চোকিং, শক ও শকের প্রতিকার, ফিট,মুচ্ছা,অজ্ঞান হওয়া, পোড়া ও বৈদ্যুতিক আঘাত,মনস্তাত্ত্বিক আঘাত,রক্ত পাত ও তার ব‍্যবস্থাপনা,ক্ষত ও ক্ষতের পরিচর্যা, রোগী পরিবহন করার কৌশল, পানিতে ডোবা এবং হাড় ভাঙা ও অনড় করনের মত অনেক বিষয়ের উপরে প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিষণ কর্মশালায় ট্রেনার হিসাবে ছিলেন  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিটের যুব প্রধান মুস্তাকিম বিল্লাহ মুহিত।

প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় দিনে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ।কয়রা মানব কল্যাণ ইউনিটের সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কয়রা যুব দলনেতা আল আমিন ফারহাদসহ কয়রা উপজেলার  বাংলাদেশের যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার