ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে ছেলের পিটুনিতে বৃদ্ধ বাবা-মাকে আহত


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২২ বিকাল ৬:৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছেলে ও ছেলের বউ বৃদ্ধ বাবা মাকে পিটিয়ে আহত করেছে বলে  অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার তারাব পৌরসভার সুতালড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে বাবা নজরুল ইসলাম ফকির বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। 

আহত বাবা নজরুল ইসলাম ফকির জানান, তার ছেলে রুহুল আমিন ও তার ছেলের বউ লায়লা বেগম উশৃঙ্খলভাবে চলাফেরা করে। তারা বাবা নজরুল ইসলাম ও তার স্ত্রীর জামিলা বেগমের কোন কথা শোনেন না। ছেলে রুহুল আমিন তাদের কোনো ভরণ-পোণন করে না। রুহুল আমিন বাড়ির জমি তার নামে লিখে দেয়ার জন্য বাবা নজরুল ইসলামকে চাপ প্রয়োগ করে আসছিল। গত ২০ অক্টোবর রাতে রুহুল আমিন ও তার স্ত্রী লায়লা বেগম মিলে মা জামিলা বেগমের সঙ্গে তর্কবিতর্ক শুরু করেন। একপর্যায়ে তারা জামিলা বেগমকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। পরে শনিবার সকালে তারা পুনরায় জামিলা বেগম ও নজরুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় ফার্মেসি থেকে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। 

জামান / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার