ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২২ দুপুর ১১:৩০
ফেনীর সোনাগাজীতে ডাকতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র সহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।  শনিবার  (২২ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে তাদেরকে ডাকবাংলা কমিউনিটি সেন্টারের সামনে থেকে আটক করা হয়। আটককৃতরা হল- ফেনীর ফুলগাজী উপজেলার আমাজাদ হাট ইউনিয়নের মনিপুর মধ্যমপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল মুনাফ (৩৫), নোয়াখালী জেলার সুধারাম থানার দক্ষিণ শুল্লকিয়া গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে আবু তাহের (৫০), চাঁদপুর জেলার শাহরাস্তি থানার উত্তর দেব পাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ইকবাল হোসেন (৩৭), বরিশাল জেলার মেহেদীগঞ্জ গঞ্জ থানার পশ্চিম জাঙ্গালিয়া গ্রামের আকবর হোসেনের ছেলে মো. মামুন (৩০), চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার দক্ষিণ হালিশহর পাহাড়তলী বাজার এলাকার চাঁন মিয়ার ছেলে আলমগীর (৩৯), হালিশহর থানার ছোট পুল এলাকার ইসমাইল হোসেনের ছেলে জুয়েল হোসেন (২৮), নোয়াখালী জেলার হাতিয়া থানার। বুড়ির চর গ্রামের লালু মেকারের ছেলে জয়নাল আবেদীন ( ৩৭), বরিশাল জেলার পাজার হাট এবং থানার কাজীর চর গ্রামের জামাল খানের ছেলে সুজন খান (২৫)। আটককৃতদের কাছ থেকে একটি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ৩টি কিরিচ, ১টি রামদা, গ্রিল কাটার যন্ত্র, ৩টি চার্জার লাইট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সংঘবদ্ধ ৮ জনের ডাকাত দল একটি মাইক্রোবাস যোগে চট্টগ্রাম থেকে ফেনীর সোনাগাজীতে ডাকাতি করতে যাচ্ছিল। তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় পুলিশ বিষয়টি জানতে পেরে ডাকবাংলা কমিউনিটি সেন্টারের সামনে চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক করে মামলা রয়েছে। 
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত