আজ থেকে ডিএনসিসি কোভিড হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা শুরু
দেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। প্রায় প্রতিদিনই রেকর্ড পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, মারাও যাচ্ছেন অনেকে। এমতাবস্থায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে কয়েকগুণে। পরিস্থিতি সামাল দিতে রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে আজ রোববার (২৩ অক্টোবর) থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাতে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
আহমেদুল কবীর বলেন, ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা শুরু হচ্ছে। ইতোমধ্যে ডেঙ্গু রোগীদের জন্য ৪টি ইউনিট চালু করা হয়েছে। যেখানে ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব বণ্টন করা হয়েছে। রোববার সরেজমিনে সেখানে যাব।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অন্য সরকারি হাসপাতালে শয্যা সংকট দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণার পরই ভর্তি হয়েছেন ৪ জন রোগী। ডেঙ্গু রোগীদের জন্য সাধারণ ওয়ার্ডে ৬০টি শয্যা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পুরুষের জন্য ৩৮টি ও নারীদের ২২টি। এ ছাড়া থাকছে ১৭টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। চাহিদা অনুযায়ী আরও বাড়ানো হবে। চিকিৎসার পাশাপাশি এই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এদিন সরকারি হিসেবে আওতাভূক্ত হাসপাতালগুলোতে ৯২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে এ বছর ডেঙ্গুর রোগীর সংখ্যা ৩০ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে।
নতুন করে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১২ জনের মৃত্যুর খবর দিল সরকার।
ডেঙ্গু নিয়ন্ত্রণ এ বছর দুটি জরিপ চালানো হয়েছে। পাশাপাশি চলছে অভিযানও। সর্বশেষ গত ১৮ অক্টোবর থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের এডিস মশার অধিক প্রকোপ এলাকাগুলোতে আরেক দফা অভিযান শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
জামান / জামান
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান