রূপগঞ্জে চোরাই মটরসাইকেল চক্রের দুই সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি চোরাই মটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ এর সিপিসি-১ এর সদস্যরা। শনিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার কাঞ্চন বাজার এলাকার জজ মিয়া মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চরপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমন খাঁন শাওন (২১) ও গন্ধর্বপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মনির হোসেন (২৬)।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত/ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, বেশ কিছু দিন ধরেই রূপগঞ্জের বিভিন্ন এলাকায় একটি চোরচক্র চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয় করে আসছিলো বলে র্যাবের কাছে সংবাদ ছিলো।
শনিবার রাতে র্যাব-৩ এর সিপিসি-১ এর সদস্যরা জানতে পারেন উপজেলার কাঞ্চন বাজার এলাকার জজ মিয়া মার্কেটের সামনে একটি চক্র চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদেও ভিত্তিত্বে র্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় হাতে নাতে ইমন খাঁন শাওন ও মনির হোসেনকে গ্রেপ্তার করে। এছাড়া দুটি চোরাই মটরসাইকেল উদ্ধার করেন। এ ঘটনায় র্যাব-৩ এর সিপিসি-১ এর নায়েব সোবেদার হাফিজ উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। রোববার দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত