ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গাইনি ডাক্তার নিয়োগের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ১০-৭-২০২১ দুপুর ৪:১৬
গাইবান্ধা জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু, আইসিইউ ও আরটি-পিসিআর ল্যাব স্থাপনসহ মাতৃসদনে গাইনি ডাক্তার নিয়োগ করার দাবিতে জেলা সিভিল সার্জন অফিস চত্বরে শনিবার (১০ জুলাই) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গাইবান্ধা নাগরিক মঞ্চ এ মানববন্ধনের আয়োজন করে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। 
 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম বাবুসহ বিভিন্ন সংগঠনের পক্ষে ওয়াজিউর রহমান রাফেল, মিহির ঘোষ, গোলাম মারুফ মনা, জিএম চৌধুরী মিঠু, নূর মোহাম্মদ বাবু, নিলুফার ইয়াসমিন শিল্পী, মঞ্জুর রহমান মিঠু, মোস্তফা মনিরুজ্জামান প্রমুখ।
 
বক্তারা বলেন, গাইবান্ধা জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম সেটআপ করা থাকলেও হাইফ্লো ন্যাজাল কেনুলার অভাবে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না থাকায় যে কোনো সময় বড় ধরণের দুর্ঢ়টনা ঘটার আশংকা রয়েছে। হাসপাতালে অব্যবস্থাপনার কারণে চিকিৎসা সেবা ভেঙে পড়েছে। 
 
এছাড়া এক বছরের বেশি সময় ধরে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) গাইনি চিকিৎসক না থাকায় দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের গর্ভবতী মহিলাদের ডেলিভারি সংকট চরম আকার ধারণ করেছে। অবিলম্বে এসব সংকট ও সমস্যা সমাধানে জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানান বক্তারা। 

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল