পেকুয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ পেল ১০০ পরিবার
কক্সবাজারের পেকুয়ায় করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন, দুস্থ, গরিব, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১০ জুলাই) সকালে পেকুয়া উপজেলা পরিষদ মাঠে ১০০ পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্ল্যাহ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস সংক্রমণ পাল্লা দিয়ে বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নানান শ্রেণির মানুষের মাঝে পেকুয়া উপজেলা প্রসাশন এ উপহার প্রদান করে। কর্মহীন, দুম্থ, গরিব, অসহায় ও নিম্নআয়ের প্রতিজনকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি চিনি বিতরণ করা হয়।
ইউএনও মোতাছেম বিল্যাহ বলেন, ভয়ঙ্কর করোনা মোকাবেলায় লকডাউনে অসহায় মানুষের দুঃখ লাঘবের জন্য প্রধানমন্ত্রী এই উপহার পাঠিয়েছেন। করোনার এই মহামারী পরিস্থিতিতে বিনা কারণে ঘর থেকে বের না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধান করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এমএসএম / জামান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান