ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে ভাওয়াইয়া শিল্পীদের মিলনমেলা ও সংবর্ধনা প্রদান


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৩:৫
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাংলাদেশ বেতার ও টিভির এবং স্থানীয় ভাওয়াইয়া শিল্পীদের মিলনমেলা, সংবর্ধনা অনুষ্ঠান ও ভাওয়াইয়া গান পরিবেশন করা হয়। পাটগ্রাম উপজেলার টংটিং ডাঙ্গা এলাকার জগতবেড় উচ্চ বিদ্যালয় মাঠে গত বুধবার রাতে সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ ভাওয়াইয়া গানের আয়োজন করে স্থানীয় শমসের আলী প্রধান একাডেমি।
 
উত্তরবঙ্গের জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শমসের আলী প্রধান একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আমেরিকা প্রবাসী গীতিকার, সুরকার ও ভাওয়াইয়া শিল্পী মোহর খাঁনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল। এতে সভাপতিত্ব করেন শমসের আলী একাডেমির সভাপতি বাংলাদেশ বেতার শিল্পী এস.এম নজরুল ইসলাম।
 
অনুষ্ঠানে রংপুর ও কুড়িগ্রাম জেলার ভাওয়াইয়া শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ভাওয়াইয়া গবেষক, গীতিকার, সুরকার বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী একেএম মোস্তাফিজুর রহমান, গীতিকার, সুরকার, শিল্পী অনন্ত কুমার দেব, সত্যেন্দ্র নাথ রায়, নাজমুল হুদা, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী সফিকুল ইসলাম সফি, পঞ্চানন রায়, জীবন কুমার পোদ্দার, কল্যাণ শীল, ভাওয়াইয়া শিল্পী দুলাল চন্দ্র বর্মণ, তাপসী রানী শীল, সালমা মোস্তাফিজ, জাতীয় পুরুস্কার প্রাপ্ত লোকগীতি শিল্পী নাফিসা আনজুম প্রথমাকে সংবর্ধনা দেওয়া হয়। 
 
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে ২১ শে পদক প্রাপ্ত সমাজসেবক, সাহিত্যিক ও আইনজীবি এস এম আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা ও অধ্যক্ষ (অব.) এম ওয়াজেদ আলী, পাটগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ (ভার.) হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। 
 
আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত শিল্পী ও স্থানীয় শিল্পী আতাউর রহমান আতা, শাকিলা নাজরীন লতা, জহুরুল ইসলাম, পূর্ণতা প্রমুখ ভাওয়াইয়া গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন- শমসের আলী একাডেমির সাধারণ সম্পাদক শাহীদুজ্জামান লাবলু এবং উপস্থাপনা করেন জোবাইদুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের উপস্থিতি ঘটে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু