ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘা থানায় টাকাসহ ১০ জুয়াড়ি আটক


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৩:২২
রাজশাহীর বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেনের দিকনির্দেশনায় থানা পুলিশ কর্তৃক একাকিক এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জনকে আটক করা হয়েছে। রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পাকুড়িয়া ইউনিয়ন এলাকায় টাকা দ্বারা প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। তাদের হেফাজত হতে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৪ সেট ডন প্লেইং কার্ড (তাস) এবং নগদ ২০১৫ টাকা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে বাঘা থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। 
 
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো- মো হান্নান মুন্সি (৪৫), পিতা-মৃত জলিল মণ্ডল গ্রাম- আলাইপুর (মহাজনপাড়া), মো. সুজন আলী(২৬), পিতা-মো. আকরাম আলী (মহাজনপাড়া) , মো. রাহাত আলী(৪০), পিতা-মৃত উম্মর আলী  হরিরামপুর (খান্দারপাড়া) , মো. ইন্নাল আলী(৩৮), পিতা-মো. শামসুল হুদা (খান্দারপাড়া) , মো. আব্বাস আলী(৩৩), পিতা-মৃত আব্দুল গফুর , ভানুকর (চরপাড়া), মো. আতিকুর রহমান(২৬), পিতা-মৃত কাজিমুদ্দিন (চরপাড়া),মো. রাশেদ আলী(৩৩), পিতা-মো. বিচ্ছাদ আলী (মাদ্রাসা মোড়), মো. শিমুল(৩০), পিতা- মো. আব্দুল কুদ্দুস (মাদ্রাসা মোড়)বাঘা থানাধীন।
 
এছাড়াও থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে একজন সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং একজন জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট দুই আসামিকে গ্রেফতার করা হয়।
 
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বাঘা থানাধীন এলাকায় প্রকাশ্য জুয়া খেলা অবস্থায় হাতেনাতে টাকাসহ ৮ জনকে আটক করা হয়েছে। জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিসহ গ্রেফতারকৃত সর্বমোট ১০ জনকে আজ সোমবার (২৪ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ

​মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি

তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত