ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি রানা, সাধারণ সম্পাদক মন্টু


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৩:৩০

কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘ ১০ বছর পর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অধ্যক্ষ আহসান হাবীব রানাকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

“বঙ্গবন্ধুকে খুন করে ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমান। মোস্তাক তো একটা পুতুল মাত্র। ষড়যন্ত্রের নায়ক মোস্তাক কিন্তু খুনের মহানায়ক জিয়াউর রহমান। তার দৃষ্টান্ত এখনো ইউটিউব দেখেন, কর্নেল ফারুকের স্টেটমেন্ট শোনেন।’ রোববার (২৩ অক্টোবর) রাতে কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
 
এ সময় তিনি আরো বলেন, খালেদা জিয়ার ৬টি জন্ম তারিখ। মানুষের তো একটি জন্ম তারিখ, ৬টি জন্ম তারিখ হলো কিভাবে?
 
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে রাত ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের পদপ্রত্যাশীদের কুড়িগ্রাম সার্কিট হাউসে সাক্ষাৎকার নেয়া হয়।
 
রোববার দুপুরে উলিপুর এম এস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মো. জাফর আলী।
 
সম্মেলনে উলিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকারের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথিহিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাডভোকেট সফুরা বেগম রুমি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট আব্রাহাম লিংকনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ত্রিবার্ষিক সম্মেলনের ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কাউন্সিলর ও পর্যবেক্ষকসহ কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম সার্কিট হাউসে রোববার গভীর রাত পর্যন্ত কেন্দ্রীয় নেতারা পদ প্রত্যার্শীদের স্বাক্ষাতকার নেন। এরপরে আহসান হাবীব রানাকে সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা করা হয়। এ সময় সহ সভাপতি হিসাবে আজিজুল হক মুকুল, সাইদুল হক বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক স. ম. আল মামুন সবুজ, মনজুরুল সরদার বাবু, সাংগঠনিক সম্পাদক সালমান হাসান ডেভিড মারজান, রিয়াজুল ইসলাম সুজা, আসাদুজ্জামান খন্দকার এরশাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্মল চন্দ্র রায়, কৃষি বিষয়ক সম্পাদক আসাদুল হক, দপ্তর সম্পাদক শাহিনুর আলমগীর (আলম), মহিলা বিষয়ক সম্পাদক রিপা সরদার, সদস্য আবদুল মজিদ হাড়ি, অধ্যাপক এম এ মতিন, মতি শিউলি ও কবির উদ্দিন সরকারের নাম ঘোষনা করা হয়।
 
নির্বাচিত কমিটি পরবর্তীতে ৭১ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা গেছে।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির